वैष्णव भजन  »  श्री हरिवासरे हरिकीर्तन विधान
 
 
শ্রী হরিবাসরে হরিকীর্তন বিধান 
শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর       
भाषा: हिन्दी | English | தமிழ் | ಕನ್ನಡ | മലയാളം | తెలుగు | ગુજરાતી | বাংলা | ଓଡ଼ିଆ | ਗੁਰਮੁਖੀ |
 
 
শ্রী হরিবাসরে হরিকীর্তন বিধান
নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ॥1॥
 
 
পুণ্যবংত শ্রীবাস – অঙ্গনে শুভারংভ
উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ॥2॥
 
 
মৃদঙ্গমন্দিরা বাজে শংখ করতাল
সংকীর্তন সংগে সব হইল মিশাল॥3॥
 
 
ব্রহ্মাণ্ডে ভেদিল ধ্বনি পূরিযা আকাশ
চৌদিকের অমঙ্গল সর্ব জায নাশ॥4॥
 
 
উষঃকাল হৈতে নৃত্য করে বিশ্বম্ভর
যূথ যূথ হৈল জত গযন সুন্দর॥5॥
 
 
শ্রীবাসপণ্ডিত লৈযা এক সম্প্রদায
মুকুন্দ লৈযা আর জনকত গায॥6॥
 
 
লৈযা গোবিন্দ ঘোষ আর কতজন
গৌরচন্দ্রনৃত্যে সবে করেন কীর্তন॥7॥
 
 
ধরিযা বুলেন নিত্যানন্দ মহাবলী
অলক্ষিতে অদ্বৈত লযেন পদধূলি॥8॥
 
 
গদাধরআদি জত সজলনযনে
আনন্দে বিহ্বল হৈল প্রভুর কীর্তনে॥9॥
 
 
জখন উদ্দন্দ নাচে প্রভু বিশ্বম্ভর
পৃথিবি কম্পিত হয, সবে পায ডর॥10॥
 
 
কখন বা মধুর নাচযে বিশ্বম্ভর
জেন দেখি নন্দের নন্দন নটবর॥11॥
 
 
অপরূপ কৃষ্ণাবেশ, অপরূপ নৃত্য
আনন্দে নযন ভরিঽদেখে সব ভৃত্য॥12॥
 
 
নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর
চরণের তাল শুনি অতি মনোহর॥13॥
 
 
ভাববেসে মালা নাহি রহযে গলায
ছিণ্ডিযা পডযে গিযা ভকতের পায॥14॥
 
 
চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন
মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন॥15॥
 
 
জার নামানন্দে শিব বসন না জানে
জার যশে, নাচে শিব, সে নাচে আপনে॥16॥
 
 
জার নামে বাল্মিকি হইল তপোধন
জার নামে অজামিল পাইল মোচন॥17॥
 
 
জার নাম শ্রবণে সংসার বংধ ঘুচে
হেন প্রভু অবতরি কলিযুগে নাচে॥18॥
 
 
জার নাম লইয শুক নারদ বেডায
সহস্র বদন প্রভু জার গুণ গায॥19॥
 
 
সর্ব মহা প্রাযশ্চিত্ত যে প্রভুর নাম
সে প্রভু নাচযে, দেখে জত ভাগ্যবান্॥20॥
 
 
প্রভুর আনন্দ দেখিঽভাগবতগণ
অন্যোন্যে গলা ধরিঽকরযে ক্রন্দন॥21॥
 
 
সবার অঙ্গেতে শোভে শ্রী চন্দনমালা
আনন্দে গাযেন কৃষ্ণারসে হৈঽভোলা॥22॥
 
 
জতেক বৈষ্ণবসব কীর্তনআবেশে
না জানে আপন দেহ, অন্য জন কিসে॥23॥
 
 
জয কৃষ্ণা মুরারী মুকুন্দবনমালী
অহর্নিশ গায সবে হৈঽকুতূহলী॥24॥
 
 
অহর্নিশ ভক্তসঙ্গে নাচে বিশ্বম্ভর
শ্রান্তি নাহি কার, সবে সত্ত্বকলেবর॥25॥
 
 
এইমত নাচে মহাপ্রভু বিশ্বম্ভর
নিশি অবশেষ মাত্র সে এক প্রহর॥26॥
 
 
এইমত আনন্দ হয নবদ্বীপপুরে
প্রেমরসে বৈকুণ্ঠের নাযক বিহরে॥27॥
 
 
এ সকল পুণ্য কথা জে করে শ্রবণ
ভক্তসঙ্গে গৌরচন্দ্রে রহু তাঽর মন॥28॥
 
 
শ্রীকৃষ্ণা চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান
বৃন্দাবন দাস তছু পদযুগে গান॥29॥
 
 
 
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥