वैष्णव भजन  »  श्री गुरु परंपरा
 
 
শ্রী গুরু পরংপরা 
শ্রীল ভক্তিসিদ্ধাংত সরস্বতী ঠাকুর       
भाषा: हिन्दी | English | தமிழ் | ಕನ್ನಡ | മലയാളം | తెలుగు | ગુજરાતી | বাংলা | ଓଡ଼ିଆ | ਗੁਰਮੁਖੀ |
 
 
কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয কৃষ্ণ সেবোন্মুখ,
ব্রহ্মা হইতে নারদের মতি।
নারদ হইতে বযাস, মধ্ব কহে বযাসদাস,
পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভ-গতি॥1॥
 
 
নৃহরি মাধব বংশে, অক্ষোভ্য-পরমহংসে,
শিষ্য বলি’ অঙ্গীকার করে।
অক্ষোভ্যের শিষ্য জয-তীর্থ নামে পরিচয,
তাঁর দাস্যে জ্ঞানসিন্ধু তরে॥2॥
 
 
তাঁহা হইতে দযানিধি, তাঁর দাস বিদ্যানিধি,
রাজেন্দ্র হইল তাঁহা হইতে।
তাঁহার কিঙ্কর জয-ধর্ম নামে পরিচয,
পরম্পরা জান ভাল মতে॥3॥
 
 
জযধর্ম দাস্যে খ্যাতি, শ্রীপুরুষোত্তম যতি,
তাঁহা হইতে ব্রহ্মণ্যতীর্থ সূরি।
বযাসতীর্থ তাঁর দাস, লক্ষ্মীপতি বযাসদাস,
তাঁহা হইতে মাধবেন্দ্র পুরী॥4॥
 
 
মাধবেন্দ্রপুরীবর, শিষ্যবর শ্রীঈশ্বর,
নিত্যানন্দ শ্রীঅদ্বৈত বিভু।
ঈশ্বরপুরীকে ধন্য, করিলেন শ্রীচৈতন্য,
জগদ্‌গুরু গৌর মহাপ্রভু॥5॥
 
 
মহাপ্রভু শ্রীচৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য,
রূপানুগ জনের জীবন।
বিশ্বম্ভর প্রিযঙ্কর, শ্রীস্বরূপ-দামোদর,
শ্রীগোস্বামী রূপ-সনাতন॥6॥
 
 
রূপপ্রিয মহাজন, জীব রঘুনাথ হন,
তাঁর প্রিয কবি কৃষ্ণদাস।
কৃষ্ণদাস প্রিযবর, নরোত্তম সেবাপর,
জাঁর পদ বিশ্বনাথ আশ॥7॥
 
 
বিশ্বনাথ ভক্তসাথ, বলদেব জগন্নাথ,
তাঁর প্রিয ভক্তিবিনোদ।
মহাভাগবতবর, শ্রীগৌরকিশোরবর,
হরি ভজনেতে জাঁর মোদ॥8॥
 
 
ইহাঁরা পরমহংস, গৌরাঙ্গের নিজ-বংশ,
তাঁদের চরণে মম গতি।
আমি-সেবা-উদাসিন, নামেতে ত্রিদংডী দীন,
শ্রীভক্তিসিদ্ধাংত সরস্বতী॥9॥
 
 
শ্রী-বার্ষভানবীবর, সদা সেবয সেবা পরা
তাঁহার দযিত দাস-নাম।
তাঁর প্রধান প্রচারকো, শ্রীভক্তিবেদান্ত নাম,
পতিত-জনেতে দযা-ধাম॥10॥
 
 
 
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥